ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ঘটকালি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঘটক কারাগারে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ২:১০
কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে পূর্ব বামপাড়া গ্রামের মৃত হাজী রুস্তম আলীর ছেলে মানিক মিয়া নামের এক ঘটককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ঝাটিয়াপাড়া প্রকাশ নগরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৭ জুলাই) মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধায় ঘটকালি করার নামে ওই কিশোরীর বাড়িতে যায় ঘটক মানিক মিয়া। এ সময় কিশোরীর বাবা ও ভাই বাড়িতে না থাকায় কিশোরী ও কিশোরীর মাকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করে। এরপর রাত ৯টার দিকে ভুক্তভোগীর বাবা বাজার থেকে ফিরে এসে দেখেন ওই কিশোরী অর্ধ-উলঙ্গ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে জ্ঞান ফেরার পর সে কিছুই বলতে পারেনি। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আবারো মানিক ঘটক সেজে ওই কিশোরীর বাড়িতে যায়। মানিককে দেখে ছাত্রী ও তার মা চিনতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা মানিককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
 
অভিযুক্ত মানিক মিয়া বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এসব সাজানো নাটক। আমার সাথে ওই মেয়ের এমন কোনো ঘটনা ঘটেনি। আপনারা ডাক্তারি পরীক্ষা যা করার করতে পারেন এবং প্রমাণিত হলে আমার যা খুশি শাস্তি দেবেন।
 
এ বিষয়ে থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, মানিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত