ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চৌদ্দগ্রামের আলকরা ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত


মুহাম্মদ রাশেদুল ইসলাম photo মুহাম্মদ রাশেদুল ইসলাম
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ২:১৩

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম, আসমা বেগম রিনা, শামসুন্নাহার, সদস্য মুজিবুল হক, সায়েমুল ইসলাম চৌধুরী সাকিম, আব্দুল আউয়াল ভূঁইয়া সোহেল, মীর্জা আলী হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন, আবুল বশর, শাহজাহান, শামীম তৈমুর মাইকেল, কামাল হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলকরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নয়ন বাঙ্গালী, যুবলীগ নেতা গোলাম সারওয়ার জাসেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শপথ অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবা প্রদানের মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আলকরা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার

দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি

দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন

টঙ্গীতে র‌্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ

চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ

রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি