শাহজাদপুরে ১২টি চায়না দোয়ার ধ্বংস
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫৮ হাজার টাকা মূল্যের ১২টি চায়না দোয়ার জব্দ করে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দকৃত দোয়ারগুলো শাহজাদপুর থানার ঘাটে জনসস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান ও ক্ষেত্র সহকারী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর থেকে এ অভিযান শুারু হয়। বিভিন্ন দেশি প্রজাতির মাছের প্রজনন রক্ষায় করোতোয়া নদী নিরাপদ করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ চায়না দেয়ার পাতা ছিল। আমরা সেগুলো জব্দ করে পুড়িয়ে দিয়েছি। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ চায়না দোয়ার ফেলে রেখে মৎস্য শিকারিরা পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, গতকাল ‘শাহজাদপুরে অবাধে চলছে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন’ শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন