আক্কেলপুরে ‘প্রশ্নোত্তরে স্কাউটিং’ বইয়ের মোড়ক উন্মোচন
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘প্রশ্নোাত্তরে স্কাউটিং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত স্কাউট, কাব স্কাউট ও রোভার স্কাউট সদস্য এবং শিক্ষকরা।
বইটির সম্পাদক উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান ও সহ-সম্পাদক এম জাহিদ হাসান লিংকন। মোড়ক উন্মোচন শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা স্কাউট, কাব স্কাউট ও রোভার স্কাউট দলনেতাদের হাতে বইটি তুলে দেয়া হয়।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়