বশেমুরকৃবিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ, সিআরপি-২ প্রকল্পের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মাটি ও ফসল ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষি আমাদের প্রাণ, কৃষকরাই আমাদের মূল চালিকাশক্তি। আমরা চাই কৃষি বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষকেরা কৃষিকে লাভজনক পর্যায়ে নিয়ে যাবে।
প্রকল্পের প্রধান সমন্বয়কারী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস। প্রকল্পের উপ-প্রধান সমন্বয়কারী ড. মো. আরিফুর রহমান খানের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাজহারুল আনোয়ার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবজিৎ রায়. ও এমসিসিএ প্রকল্পের কো-অর্ডিনেটর ড. জোতিষ চন্দ্র।
কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তন, মাটি ও ফসল ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা উত্থাপন করেন এবং রিসোর্স পার্সনগণ সম্ভাব্য সমাধান প্রদান করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া গ্রামের বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ভিলেজের ৫০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা
মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি
আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা
মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম
মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন
ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন
ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত
Link Copied