ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

এক্সপ্রেসওয়েতে ওভারটেক করতে গিয়ে ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ১০:৩৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ওভারটেক করতে গিয়ে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মো. মাসুদ এ বিষয়ে জানান, গাড়ি দুটি ঢাকার অভিমুখে যাচ্ছিল। চালতিপাড়া এলাকায় বাসটি দ্রুত গতিতে ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকে থাকা খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসচালকের সহকারীসহ কিছু যাত্রী আহত হয়েছেন। আমরা পৌঁছানোর আগেই পাঁচজনকে সিএনজিচালিত অটোরিকসায় করে ঢাকায় নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাকি আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি এক্সপ্রেসওয়ে থেকে সরানো হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত