ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মিথ্যা ছড়ালেই ব্যবস্থা নেবে ফেসবুক


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭-৫-২০২১ বিকাল ৫:৪২

ফেসবুকে বারবার মিথ্যা তথ্য ছড়ালে ওই ব্যবহারকারীর বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নেবে বলে গতকাল বুধবার (২৬ মে) জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এক ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে ফেসবুক।

ফেসবুক শেয়ার করা তথ্য যাচাইয়ের জন্য সহযোগী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। এমন সহযোগী প্রতিষ্ঠানগুলো যদি কোনো কনটেন্ট বা বিষয়বস্তু মিথ্যা বা ভুয়া হিসেবে চিহ্নিত করে আর ওই কনটেন্ট যদি কোনো অ্যাকাউন্ট থেকে বারবার শেয়ার করা হয়, তবেই ব্যবস্থা নেয়ার কথা বলেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। শাস্তি হিসেবে ওই ব্যবহারকারীর পরবর্তী সব পোস্ট অন্য ব্যবহারকারীর নিউজফিডে কম দেখাবে ফেসবুক।

ফ্যাক্ট চেকিং সহযোগীরা কোনো কনটেন্ট যদি ‘ভুয়া তথ্য’ হিসেবে শনাক্ত করে, তবে ওই পোস্টগুলোতে রিঅ্যাকশন দেয়ার আগে ব্যবহারকারীদের জানানোর সম্ভাব্য উপায় নিয়েও ফেসবুক কাজ করছে বলে জানিয়েছে।

করোনাকালে ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য বেশি করে ছড়ানো হচ্ছে। এক বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘আমাদের অ্যাপে ব্যবহারকারীদের কাছে যেন ভুল তথ্য কম পৌঁছায়, তা নিশ্চিতে কাজ করছি আমরা। সেটা করোনাভাইরাস, টিকা, জলবায়ু পরিবর্তন, নির্বাচন কিংবা অন্য যেকোনো বিষয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য হোক না কেন।’

চলতি বছরের শুরুর দিকে ফেসবুক বলেছিল, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন