ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির চক্র গ্রেপ্তার


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ১২:৪৩
ভোলার দৌলতখানে বিজ্ঞ জেলা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর , ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির চক্র ছাদেক মহরী (৫৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে দৌলতখান থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।অভিযুক্ত ছাদেক ওই ওয়ার্ডের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ভোলা আদালতে মহরীর কাজ  করতেন।
 বৃহষ্পতিবার (২৮জুলাই)  বিকালে দৌলতখান থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরেন দৌলতখান থানা (ওসি) তদন্ত মোঃ শাহাদাৎ হোসেন খান।
 
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত’র বিরুদ্ধে দৌলতখান থানায় চারটি প্রতারণা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ছাদেক দৌলতখান উপজেলার বাসিন্দা রিমু  ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী শিশু জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর ও সীল ব্যবহার করে  ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির মাধ্যমে প্রতারণা করে রাজশাহী আদালত থেকে নারী ও শিশু নির্যাতনের ভূয়া একটি মামলার মাধ্যমে ভূয়া গ্রেপ্তারী পরোয়ানা  তৈরি করে ভোলা আদালতে পাঠান। এসময়  গ্রেপ্তারকৃত প্রতারক ছাদেক রাজশাহী আদালতে না গিয়ে ১০হাজার টাকা দিলে রিমুর পরিবারকে মামলার রিকল বের করে দেয়ার আশ্বাস দেন। রিমু  মামলার কাগজপত্র দৌলতখান থানা পুলিশকে দেখালে কাগজপত্র পরিক্ষা-নিরীক্ষার পর ভূয়া প্রমাণীত হয়। পরে পুলিশ গিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। অভিযুক্তের বিরুদ্ধে দৌলতখান থানায় ৪ টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধমে জেলে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা