ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্যালকের বাইক নিয়ে চম্পট দুলাভাই, পুলিশি হস্তক্ষেপে রাস্তায় বাইক রেখে দুলাভাই উধাও


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ১২:৪৮
প্রবাস থেকে ফেরা শ্যালকের দামি ব্রান্ডের  মোটরসাইকেল নিয়ে বেকার দুলাভাইয়ের উধাও হয়ে যাওয়া, সেই মোটরসাইকেল বিক্রি করে ফেলার দাবি এবং সবশেষে মোটরসাইকেলের জন্য চাপ দিলে আর কখনো বাড়ি না ফেরার হুমকি। দুই দিনের নাটকীয়তার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে শখের মোটরসাইকেলটি ফেরত পেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী যুবক মো. রাশেদ (২১)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘদিন অবস্থানের পর দুই মাস পূর্বে দেশে ফিরে প্রায় সাড়ে চার লক্ষ টাকায় শখের ইয়ামাহা আর  ১৫ ব্রান্ডের মোটরসাইকেলটি কিনেছিলেন প্রবাসী রাশেদ। হঠাৎ করেই সেটাতে নজর পড়ে যায় রাশেদের মামাতো বোনের স্বামী পেশায় বেকার মো. সাহেদের (২৫)। বুদ্ধি করে বাড়ি যাওয়ার অজুহাত দিয়ে রাশেদের কাছ থেকে মোটরসাইকেলটি ধার নেন তিনি। 
 
কথা ছিল ঘন্টাখানেক পরই ধার নেওয়া মোটরসাইকেল ফেরত দেওয়া হবে। কিন্তু তিনদিন পার হয়ে গেলেও শাহেদের কোনও খোঁজ না পেয়ে যোগাযোগের চেষ্টা করেন রাশেদ। কিন্তু সাহেদ তখন ভিন্ন এক মানুষ।  ফেরত দেওয়া দূরে থাকুক, সোজা জানিয়ে দেন যে,  নিজের ধারদেনা মেটাতে মোটরসাইকেলটি তিনি ১ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। পাশাপাশি সাহেদ হুমকি দেন, মোটরসাইকেল চাইলে তিনি আর কখনো বাড়ি ফিরবেন না।
 
অনেক চেষ্টা করেও সুরাহা করতে ব্যর্থ হয়ে প্রবাসী রাশেদ মোটরসাইকেলটি ফিরে পেতে পুলিশের শরণাপন্ন হন। মোটরসাইকেল উদ্ধারে রাঙ্গুনিয়া থানা এবং সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া সার্কেল-এর  হস্তক্ষেপ প্রত্যাশা করে  আবেদন করেন তিনি। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি ব্যপকভাবে আলোচিত হয়। পুলিশি তৎপরতার এক পর্যায়ে মোটরসাইকেলটি ফিরিয়ে দিতে রাজি হন সাহেদ। সবশেষে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর বাহির সিগনাল শামান্তা ফিলিং স্টেশন এলাকায় বাইকটি রেখে উধাও হয়ে যান দুলাভাই সাহেদ। পরবর্তীতে পুলিশের সহায়তায় সেটা রাশেদের নিকট হস্তান্তর করা হয়।
 
ভুক্তভোগী প্রবাসী মো. রাশেদ বলেন, প্রবাস জীবনের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে শখের বাইকটি কিনেছিলাম। বিশ্বাস করে মামাতো বোনের স্বামীকে বাইকটি চালাতে দিয়ে আজ আমি এত বড় বিপদে।  ঘটনা ঘটার পর  পুলিশের হস্তক্ষেপ ও সংবাদমাধ্যমের ভূমিকায় আমি আমার বাইকটি  ফিরে পেয়েছি। আমি খুব খুশি। সবাইকে অনেক ধন্যবাদ। 
 
মোটরসাইকেলটি ফিরিয়ে দিতে ভূমিকা পালন করেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ভুক্তভোগী প্রবাসী যুবকের আবেদন পাওয়ার পর আমরা সমস্যা সমাধানে তৎপর হই। গতকাল সকালে  মূল মালিক তার মোটরসাইকেল বুঝে পেয়েছেন।
 
উল্লেখ্য, অভিযুক্ত মো. সাহেদ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন উত্তর বুড়িশ্চরের হাকিম মিস্ত্রী বাড়ির মোহাম্মদ ফরিদের পুত্র।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত