ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:৩৪

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ এর সমাপনি ও মুল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহ'র সমাপনি অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা  মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় এমপি মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। এবছর দৌলতখানে প্রান্তিক জেলেদের মাঝে এসব প্রকল্পের মাধ্যমে জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকরা বাছুর বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে প্রান্তিক জেলেরা মাছ ধরা নিষিদ্ধ সময়ে বিকল্প কর্মসংস্থান  সৃষ্টিতে আগ্রহী হবেন বলে আশা করেন তিনি। 
 
এসব অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন,দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান,মহিলা ভাইস চেয়ারম্যান  আইনুন নাহার  বিনু।এছাড়াও অনুষ্ঠানে  বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,  মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ , সামাজিক সংগঠন সদস্যবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে  বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা