কবরস্থানে পাওয়া নবজাতক হাসপাতাল থেকে হস্তান্তর
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর কবরস্থানে পাওয়া নবজাতক হাসপাতাল থেকে নতুন পিত্রালয়ে হস্তান্তর করা হয়েছে। ২৮ জুলাই (বৃহস্পতিবার) ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোঃ আনিসুর রহমান নবজাতক শিশুটিকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত প্যানেল মেয়র আহমদ নুর, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ এনামুল হক খাঁন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্নু প্রসাদ, ডাঃ আলী আশরাফ সোহাগ,ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস, বর্হি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু, সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর আলম,স্টাফ নার্স কর্মকর্তা বোরহান উদ্দীন, স্টোর কিপার সোলেমান আহমেদ, অফিস সহকারি রইচ উদ্দীন,সমাজসেবা কায্যালয়ের অফিস সহকারি মইনুল হোসেন মুন্সি, অফিস সহায়ক মো. নিজাম উদ্দীন, আলী আকবর প্রমুখ। হাসপাতাল ও সমাজসেবা কার্য্যালয় মাধ্যমে জানা যায়, শহরের তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা মোঃ খলিলুর রহমান ও ফারজানা আক্তার ইমা নবজাতকের লালন-পালনের দায়দ্বায়িত্ব নিয়েছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত