মনোহরদী বেলাবতে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ
নরসিংদীর মনোহরদী বেলাব উপজেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক (১) কাজী মোঃ মাজহারুল ইসলাম। শুক্রবার ২৯/০৭/২০২২ইং তারিখে মনোহরদী উপজেলার পশ্চিম চরমান্দালিয়ার আফসানা বেগমকে একটি সেলাই মেশিন, চন্দনবাড়ি ইউনিয়নে হেতেমদী গ্রামের পশ্চিম পাড়ার মোঃ সাকিবকে একটি হুইল চেয়ার, বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে ডাঘরকান্দা গ্রামে মোঃ নূরুজ্জামানকে একটি হুইল চেয়ার, বেলাব উপজেলার চরবেলাব গ্রামের মকবুলের নেছাকে একটি হুইল চেয়ার, বেলাব উপজেলার চরবেলাব নামাপাড়া গ্রামের মোছাঃ সাজেদা বেগমকে একটি সেলাই মেশিন, বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে চরকাশিমনগর গ্রামের মোছাঃ জোয়েনা আক্তারকে একটি সেলাই মেশিন স্ব-শরীরে উপস্থিত হয়ে উপহার হিসেবে বিতরণ করেন। সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ শেষে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক (১) কাজী মোঃ মাজহারুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় অসহায় ও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই আমিও সে দলের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অসহায় ও হতদরিদ্রদের মাঝে একটি করে সেলাই মেশিন ও একটি করে হুইল চেয়ার প্রদান করে যাচ্ছি। এই সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি