বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ
বাংলাদেশে বিনিয়োগ করতে চাওয়া মার্কিন প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, ঝুঁকি ও বিনিয়োগ সংক্রান্ত প্রাথমিক তথ্য উল্লেখ রয়েছে। শুক্রবার (২৯ জুলাই) মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ বা বিশ্বের অন্য ১৬০টি দেশ ও অর্থনীতিতে ব্যবসার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট। শুধু বাজার পরিস্থিতি নয়, সরকারগুলো কীভাবে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণ করে, দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের সক্ষমতা গড়ে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে এবং জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় প্রশমন ও অভিযোজনের জন্য নীতিমালা বাস্তবায়ন করে তাও রয়েছে প্রতিবেদনগুলোতে। ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিবেদনটি https://www.state.gov/investment-climate-statements/ এই ঠিকানা থেকে পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের প্রকাশ করা বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইডে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবসা করতে গেলে একটি কোম্পানিকে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবিরাম আগ্রহের নয়টি খাতে তাৎপর্যপূর্ণ সম্ভাবনাগুলোও ব্যাখ্যা করা হয়েছে। ২০২২ সালের বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইড https://www.trade.gov/ccg-landing-page এই ঠিকানা থেকে পাওয়া যাবে।
বাংলাদেশি ও আন্তর্জাতিক সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে দুটি রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক বিভাগ।
জামান / জামান
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে