ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে গম আমদানি, কমছে দাম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১২:৪৪

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পুরোনো এলসির গম আমদানি। আমদানি বাড়ায় বন্দরে কমেছে গমের দাম। প্রতি কেজি গমের দাম ৫ থেকে ৬ টাকা  কমেছে। দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারদের মাঝে। অন্যদিকে নতুন করে গম আমদানির অনুমতি পেলে দাম আরও কমে আসবে বলে দাবি আমদানিকারকদের।

গত ১২ মে হঠাৎ করে গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে এর আগের করা এলসির গম রপ্তানি করার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতায় সেটিও বন্ধ হয়ে যায়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেশ কয়েদিন গম আমদানি বন্ধ থাকার পর ২৯ মে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পুরোনো এলসির গম আমদানি। শুরুর দিকে আমদানির পরিমাণ কিছুটা কম হলেও এখন তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমদানি বাড়ায় বন্দরে কমেছে গমের দাম। প্রতি কেজি গমে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা দরে। এতে পাইকারদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেলেও আমদানি কারকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ ভারত সরকার নতুন করে গম আমদানির অনুমতি না দিলে খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে পুরোনো এলসির গম। এতে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে গম আমদানি।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, হিলি বন্দরে আগের এলসি করা গম আমদানি হচ্ছে। কয়েক সপ্তাহের তুলনায় এখন আমদানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দাম কিছুটা কমছে। ভারত সরকার আবার নতুন করে গম আমদানির অনুমতি দেবে বলে আশা করছি।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বন্দরে আমদানিকৃত গম ব্যবসায়ীরা যাতে দ্রুত ছাড় করতে পারেন সেদিকে বন্দর কর্তৃপক্ষ সজাগ আছে। ২৬ কর্মদিবসে ভারত থেকে ৩৬১টি ট্রাকে পুরোনো এলসির ১৪ হাজার ১৬৪ মেট্টিক টন গম আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত