প্রসংশায় ভাসছেন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শিবলী সাদিক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি গত ১৯ জুলাই পাস হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। এ প্রকল্পের আওতায় দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় প্রায় ২১০ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হবে।
বিশাল অংকের এ প্রকল্প পাস হওয়ায় উপজেলা চারটিতে প্রশংসা, কৃতজ্ঞতা এবং অভিনন্দনে ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এছাড়াও বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার জনসাধারণ থেকে শুরু করে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি চাকুরে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রকল্প পাসে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দনের পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিরামপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, আলহামদুলিল্লাহ। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলায় ৫৬ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ একনেক সভায় অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের আপনজন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে বিরামপুর উপজেলা পরিষদ ও উপজেলা আ’লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিরামপুর উপজেলার মানুষ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।
বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, প্রেসক্লাবের সকল সাংবাদিকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের প্রতি, যার আন্তরিক প্রচেষ্টায় বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ফাইলটি অনুমোদন পেয়েছে। সাথে যে বা যারা ফাইলটি অনুমোদনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, মায়ের কাছে ছেলের আবদার কখনই বৃথা যায়নি। দিনাজপুর জেলার অনেকগুলো রাস্তা এবার পাকা হবে, কমে যাবে গ্রামের মানুষের কষ্ট। শুধু রাস্তার জন্য বর্ষা এলেই উৎপাদিত ফসল প্রতি মণে এক থেকে দেড়শ, কোথাওবা ২০০ টাকা কমে বিক্রি করতে হতো। এই কষ্ট অনেকটা মুছিয়ে দিয়েছেন প্রিয় নেত্রী। দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিশেষ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে সমতলের সহজ-সরল একদল মানুষের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রকল্প প্রস্তাবে বলা হয়, প্রকল্পটির মাধ্যমে উত্তরের ৩ জেলার ২৩ উপজেলার প্রায় ৩৮৬ কিলোমিটার ইউনিয়ন সড়ক, গ্রাম সড়ক উন্নয়ন ৯৩২ কিলোমিটার, গ্রামীণ সড়কে সেতু নির্মাণ প্রায় ৩৮৩ মিটার এবং ১৯ কিলোমিটার উপজেলা সড়ক নির্মাণ করা হবে।
এমএসএম / জামান
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন
Link Copied