উলিপুরে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক
কুড়িগ্রামের উলিপুরে ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী পূর্ব ছড়ার পাড় গ্রামের জহুর আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) েএবং একই গ্রামের মৃত সোহর আলীর ছেলে আবু তাহের (৪৫)।
পুলিশ জানায়, শুক্রবার (২৯ জুলাই) বিকেলে থেতরাই ইউনিয়নের হারুনেফড়া সংলগ্ন ছড়ারপাড় বিলে মাছের খাদ্য রাখার ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম ও আবু তাহেরকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। আটক ও পলাতক আসামিগণ দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল।
শনিবার (৩০ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
Link Copied