লালমনিরহাট পৌর আ'লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আবারো মোফাজ্জল হোসেন সভাপতি এবং কাজী নজরুল ইসলাম তপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আ.লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মতিয়ার রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল হক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. মো. নজরুল ইসলাম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. আশরাফ হোসেন বাদল, মো. গোলাম মোস্তফা স্বপন, মো. সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক। এ সময় জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগেহর সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, বিএনপি-জায়ামাত শাসনামলে মাত্র ১১ জন সদস্য নিয়ে কমিটি করেছিলাম। একবার নয়, ছয়বারের বেশি সময় কমিটির সভা ডেকে বারবার ওই ১১ জনকেই পেয়েছি। আজ আওয়ামী লীগে হাজার হাজার নেতাকর্মী হয়েছে। আমি নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি, আপনার ফেসবুকে কমিটি না করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি করে দ্রুত জমা দেবেন। এ সময় আগামী সেপ্টেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচিত কমিটিকে নির্দেশ দেন তিনি।
সম্মেলনে আলেচনা পর্ব শেষে সকলের মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে মোফাজ্জল হোসেনকে পুনরায় সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপনকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন মোতাহার হোসেন এমপি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied