রাঙ্গুনিয়া-বোয়ালখালী সংযোগ সড়কের গলার কাঁটা বৈদ্যুতিক খুঁটি
প্রতিদিন সারাদেশে সড়কে দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে কেউ মারা যাচ্ছেন আবার কেউ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। এসব দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচ্ছে নানা পদক্ষেপ। এরই মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা মাতবর বাড়ী এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী বান্ডাল জুড়ি সড়কে দেখা গেছে অন্য চিত্র। সড়কের ওপর লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। তবে খুঁটিগুলো সরানোর দায়িত্ব কেউ নিচ্ছে না। একে অপরের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। এতে পথচারীরা ঝুঁকিতে রয়েছেন।
সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক উন্নয়নের কাজ সম্পন্ন করেন সংশ্লিষ্ট টিকাদার। সড়ক উন্নয়নের কাজ চলাকালীন সময়েও সড়কের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটি ৩টি সরানোর উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট টিকাদার ও পল্লী বিদ্যুৎ সমিতি-২।
সাধারণ মানুষের সুবিধার জন্য সড়কটি প্রশস্ত করা হলেও সড়কের মাঝখানে থাকা তার বিহীন বৈদ্যুতিক খুঁটিগুলো প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সড়ক দুর্ঘটনার কথা। সড়কটি দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা থেকে বোয়ালখালী উপজেলায়ও যাওয়া হয়। সড়কটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় নতুনভাবে প্রশস্ত করে উন্নিত করা হয় ৩ বছর আগে। তবে সেই সড়কে নিত্যদিনের জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই বৈদ্যুতিক খুঁটিগুলো।
শনিবার (৩০ জুলাই) সকালে সরেজমিন ওই সড়কে দেখা গেছে, সরফভাটার ইউনিয়নের জঙ্গল সরফভাটা মাতবর বাড়ী দিয়ে যাওয়া সড়কটির সিঙ্গাপুর মার্কেট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্থাপন করার ৩টি খুঁটি রাস্তার মাঝখানে পড়েছে। রাঙ্গুনিয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার মানুষ চলাফেরা করেন এই সড়কটিতে। পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় রাঙ্গুনিয়ার লোকজন বিভিন্ন ব্যবসায়িক কাজে সড়কটি ব্যবহার করেন বোয়ালখালী যাওয়া জন্য। সড়কটি দিয়ে সিঙ্গাপুর মার্কেটে ঘুরতে যান বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটক। তারাও সড়কটি দিয়ে যাওয়ার পথে বৈদ্যুতিক খুঁটির জন্য বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান পর্যটকরা।
ঘুরতে যাওয়া এক পর্যটক সাব্বির হোসেন বলেন, প্রায়ই অবসর সময়ে সিঙ্গাপুর মার্কেটে ঘুরতে যান। কিন্তু সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ৩টি বৈদ্যুতিক খুঁটির জন্য দুর্ঘটনার ভয় কাজ করে। খুঁটিগুলো সরিয়ে নেয়া অতিজরুরি। তবে কর্তৃপক্ষের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। সড়কের মাঝখানে খুঁটি থাকায় দুর্ঘটনাও হয়েছে একাধিকবার। এ কারণে খুঁটিগুলো সরিয়ে নেয়ার দাবী জানাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় মাতবর বাড়ীর বাসিন্দা শামসুল আলম বলেন, এই সড়কটি নতুন করে প্রশস্ত করা হয়েছে প্রায় ৩ বছরের বেশি সময় হচ্ছে। তবে সড়কটির উন্নয়ন কাজ করার সময়ও টিকাদার খুঁটিগুলো সরিয়ে নেয়নি। এ সড়কে নতুন আসলে খুঁটিগুলোর কারণে অনেকে হিমসিম খেয়ে যাচ্ছে। আমরাও একাধিকবার এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি।
এ বিষয়ে সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সড়কটির উন্নয়ন কাজ করার সময় খুঁটিগুলো সরিয়ে নিতে আলাদা বাজেট দেওয়া হয় টিকাদারকে। তবে টিকাদার সড়কের কাজ সম্পন্ন করে চলে গেলেও খু্ঁটির বাবদ সেই বিলও তারা তোলেনি, যার কারণে হয়তোবা বৈদ্যুতিক খুঁটি সরাতে পারেনি। এবং জানা গেছে সংশ্লিষ্ট টিকাদার এখন দেউলিয়া হয়ে গেছে। তবে এ ব্যপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল আলম বলেন, এই খুঁটিগুলো দেখার পর অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে স্থানীয় চেয়ারম্যানও কয়েকবার বলেছেন। তবে বিদ্যুৎ বিভাগকে জানানোর পর তারা এখনো কেন সরায়নি সে বিষয়ে আমি অবগত নই। বিষয়টি পল্লী বিদ্যুৎ বিভাগের।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুয়েল দাস বলেন, সড়কটির উন্নয়নের জন্য যারা কাজ করেছে ওই টিকাদারেরই খুঁটিগুলো সরানোর কথা ছিল। এখন সেগুলো কেন সরানো হয়নি তার সঠিক উত্তর তারাই দিতে পারবে। কারণ সড়ক উন্নয়নের কাজ করার সময় খুঁটি সরানোর দায়িত্ব সংশ্লিষ্ট টিকাদারদের থাকে এবং অপসারণের জন্য তারা আলাদা বিল পায়। পরবর্তীতে টিকাদার যদি আমাদের কাছে হস্তান্তর করতে চায়, তাহলে আমরা ঊর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে দায়িত্ব বুঝে নেব।
এমএসএম / জামান
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী
Link Copied