ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে বাস-অটোরিকসা সংঘর্ষে নিহত ৫


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১০:১১

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকসাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে চালকসহ দুজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরের মাকিষবাথান টিএনটি এলাকায় যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকসাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকসাচালক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখ বাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) এবং যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার ও উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের  মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকসা চাপা দেয়। এতে বিকট শব্দে অটোরিকসাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকসার চালকসহ আরো একজন যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন।

তারা আরো জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে একজন মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ঘাতক ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত