ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সম্পাদক শহিদুর রহমান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১২:৩
মানিকগঞ্জের সিংগাইরে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ডশিল্পী মমতাজ বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক  হিসেবে শহিদুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (৩০ জুলাই) দুপুরে সিংগাইর স্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটির ঘোষণা করা হয়।
 
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফারুক খান বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মহামারী করোনাভাইরাসের কারণে বর্তমানে বিদ্যুতের একটু সমস্যা হচ্ছে এবং পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাজারে এর প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতের নেতারা আজ উস্কানি দিচ্ছে। তাতে কান দিবেন না। শুধু মিথ্যা রটানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়।
 
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা