কাশিয়ানীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সাজাইল ইউনিয়নের সাজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামের মৃত রহমান শেখের ছেলে ফিরোজ শেখ (৪০) এবং তার স্ত্রী হামিদা বেগম (৩৫)।
কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান, শনিবার বিকেলে উপজেলার সাজাইল বাজার এলাকায় তার নেতৃত্বে এএসআই ইকবাল হোসেন, এএসআই ফকির মিজানুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফিরোজ শেখ এবং তার স্ত্রী হামিদা বেগমকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied