ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাগরপথে গরু পাচার : সৈকতে ভেসে আসছে মৃত গরুর দেহ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৬:২৯
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের সৈকতে গত কয়েক দিন ধরে ভেসে আসছে মৃত গরুর পচা-গলা দেহাবশেষ। অধিকাংশ গরুর মৃতদেহ সাগরের পানিতে ভেসে গেছে। সৈকতের বালুতে আটকে গেছে ১০টির বেশি মৃত গরুর অর্ধগলিত দেহ। তীরে ভেসে আসা মৃত গরুর দেহাবশেষ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। 
 
স্থানীয়রা জানিয়েছেন, দ্বীপের পুরাতন বাতিঘরপাড়া সৈকতে গত কয়েক দিন ধরে ভেসে আসছে এসব মৃত গরু। এসব গরুর চার পা বা‍ঁধা ছিল। স্থানীয়রা ধারণা করছেন, সাগরপথে গরু পাচার করতে গিয়ে নৌকা ডুবে এসব গরু মারা যেতে পারে। 
 
স্থানীয় দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী জানান, কোরবানির ঈদকে সামনে রেখে চোরাকারবারি চক্র সাগরপথে গরু পাচার করছে। বৈরী আবহাওয়ার কারণে নৌকা দুর্ঘটনায় গরুগুলো সাগরে ডুবে মারা যেতে পারে। মৃত গরুগুলো মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা

কাউনিয়ায় বিএনপির র‍্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ

ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ