ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ হামিদীসহ ৬ জনের যোগদান
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেসক্লাবে প্রবীণ ও সাদামনের সাংবাদিক মুহম্মদ আব্দুল্লাহ হামিদীসহ ৬ নবীন সাংবাদিক যোগদান করেছেন। শনিবার (৩০ জুলাই) রাত ৮ টায় পৌর সদরের টু’ব্রজ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামের সভাপতিত্বে নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতি ও ইতিহাসবিদ, সরকারি এম এম কলেজের সাবেকন অধ্যক্ষ এবং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমজাদ হোসেন, আলতাব হোসেন, মেহেদী সরকার, আনিছুর রহমান ও সুফল চন্দ্র বর্মণ নতুন সদস্য হিসেবে যোগদান করলে তাদের শুভেচ্ছা উপহারের মাধ্যমে বরণ করে নেয়া হয়।
এ সময় উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি ও সাহিত্যিক এস এম আব্দুর রউফ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, পাস্কায়েল হেমরম, প্রভাষক শামীম রেজা, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, প্রকাশনা উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং তারা জাতির চতুর্থ স্তম্ভ। ধামইরহাট উপজেলা প্রেসক্লাবে যারা নবীন রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় এসেছেন, তাদের নিয়মিত রিপোর্ট করতে হবে, কলম ধরতে হবে। শুধু সাংবাদিক নাম নিয়ে ঘুরলে হবে না, পেশাগত সঠিক দায়িত্ব ও বস্তুনিষ্ঠুতা বজায় রেখে সংবাদ প্রকাশ, এলাকা ও দেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন