রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে স'মিলের মোটর চুরি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে স'মিলের মোটর চুরির ঘটনা ঘটেছে। এতে নষ্ট করেছে একাধিক মূল্যবান যন্ত্রাংশ। এ বিষয়ে রাঙ্গুনিয়া সদর থানায় একটি অভিযোগ েদায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী।
রোববার (৩১ জুলাই) সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স'মিলের সবচেয়ে বড় মোটর চুরি এবং একটি জেনারেটর সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়া হয়। এর আগে গত ২৭ জুলাই রাতের আঁধারে স'মিলে চুরির ঘটনা ঘটে।
স'মিলে গিয়ে দেখা যায়, স'মিলের আরো বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা। আনুমানিক এক লাখ টাকার মতো মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন স'মিলের মালিক মো. নুরুল্লাহ।
স'মিলের মালিক মোহাম্মদ নুরুল্লাহ বলেন, দীর্ঘ এক বছর ধরে এই স'মিল চালিয়ে যাচ্ছি। এভাবে কোনো সময় চুরির ঘটনা ঘটেনি। এসে দেখি আমার বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং মোটর ও জেনারেটর নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে আমি রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এটার সঠিক তদন্ত চাই।
এ বিষয়ে স'মিলের মিস্ত্রি রিপন জানান, প্রতিদিনের মতো আমরা রাতে কাজ শেষ করে আমাদের নিজের ঘরে চলে যাই। কিন্তু সকালে এসে দেখি স'মিলের মোটর এবং প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রাংশ নষ্ট ও চুরি হয়ে গেছে। সাথে সাথে বিষয়টি আমি মালিককে অবহিত করি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাবুব মিলকী জানান, স'মিলে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied