দৌলতখানে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
ভোলার দৌলতখান উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চুক্তিপত্র জমা দেন নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ। এদিন দৌলতখান উপজেলার হাজিপুর ও সৈয়দপুর ইউনিয়নের সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন।গত ১৫ জুন এ দুটি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
শপথ গ্রহন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। এ সময় তিনি নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য আহ্বান জানান। তিনি বলেন জনগন অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কে নির্বাচিত করেছেন। জনসেবার মাধ্যমে তাদের আশার প্রতিফলন ঘটাতে হবে। সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নব-নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম,নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালেক মাষ্টার, মো. হামিদুর রহমান টিপু ও সংশ্লিষ্ট ইউপির সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied