পাঁচবিবিতে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বণিক সমিতির গণসংবর্ধনা প্রদান
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পাঁচবিবি বণিক সমিতি এ গণসংবর্ধনার আয়োজন করে।
পাঁচবিবি মাল্টিপারপাস সোসাইটির তৃতীয় তলায় সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি ভরত প্রসাদ গোয়ালা এবং সাধারণ সম্পাদক নাদিম হাসনাত মণ্ডল।
এ সময় সমিতির একাধিক সদস্য তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান অতিথির নিকট। প্রধান অতিথিও তার বক্তব্যে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়া সুখ-দুঃখে তাদের পাশে থাকবেন বলে জানান নবনির্বাচিত মেয়র হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, বণিক সমিতির সহ-সভাপতি তাইজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নাজিবুল্লাহ্, সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সোহাগসহ নবনির্বাচিত পুরুষ-মহিলা কাউন্সিলরগণ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied