ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ২


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৪:৫২
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের পৃথক দুটি অভিযোগ উঠেছে। দুটি ঘটনায় অভিযুক্ত জাকারিয়া আলম (২৪) এবং রসুল হোসেন (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নিজে বাদী হয়ে প্রেমিকদের আসামি করে নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 
 
এজাহার সূত্রে জানা যায়, মান্দা উপজেলার হাটোর গ্রামের ফুল মোহাম্মাদের ছেলে রসুল হোসেনের (২০) বিরুদ্ধে অভিযোগকারী প্রেমিকা বলেন, রসুল হোসেন আমার মোবাইল নম্বর সংগ্রহ করে বিগত দুই বছর যাবৎ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আমার সাথে কথা বলতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি রাজী হইনি। আনুমানিক দেড় বছর পূর্বে অভিযুক্ত আমাকে কফি খাওয়ানোর কথা বলে কফি দোকানের একটি গোপন কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারো শারীরিক সম্পর্ক করতে চায়। আমি রাজি না হওয়ায় জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। এরপর আমি বিয়ের কথা বললে সে এড়িয়ে যায়। শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় অভিযুক্ত আবারো বিয়ের প্রলোভন দিয়ে উপজেলা সদরের মাস্টারপাড়ার আলকাছের মেসে নিয়ে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার চিৎকারে লোকজন এগিয়ে এসে রসুল হোসেনকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে। 
 
অপরদিকে উপজেলার শ্রীমন্তপুর মৃধাপাড়ার মো. আতাউর রহমানের ছেলে জাকারিয়া আলমের (২৪) বিরুদ্ধে অভিযোগকারী আরেক প্রেমিকা বলেন, অভিযুক্ত জাকারিয়া আলমের সাথে আমার ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক।  অভিযুক্ত আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেকবার ধর্ষণেরর চেষ্টা করে। গত ২ মে বিকেল ৫টায় আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত উপজেলা সদরে অবস্থিত তার নিজের দোকানঘরে নিয়ে যায়। আমিও সরল মনে তার দোকানের ভেতরে যাই। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে দোকানঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং আমাকে হুমকি দেয় যেন কাউকে না বলি। আমি মান-সম্মানের ভয়ে কাউকে বলতে পারিনি। এরপর আমি তাকে বিয়ের কথা বললে সে এড়িয়ে যায়। 
 
তিনি আরো বলেন, সম্প্রতি গত ২৯ জুলাই বিকেল ৫টায় অভিযুক্ত আবারো আমাকে বিয়ে করবে বলে তার দোকানে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে তার বাবা-মার সাথে কথা বলে বিয়ে করার কথা জানায়। এই সুযোগে সে আবারো আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার আচরণে আমি আমার ভাইকে ফোন করলে সে এসে আমাকে উদ্ধার করে। বাধ্য হয়ে আমাকে থানায় অভিযোগ দায়ের করতে হলো।
 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ভুক্তভোগীরা নিজেরা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি জাকারিয়া আলম িএবং রসুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান