ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফান্স'র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ বিকাল ৫:৩৯
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর বলেন, মুক্তিযুদ্ধে যাঁরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলো তাঁরা মুক্তিযোদ্ধা। আর মা ও মাটির টানে প্রবাসে ঘাম জড়িয়ে দেশে অর্থ পাঠান তাঁরা রেমিট্যান্স যোদ্ধা। দেশে আসলে তাঁদের সটিক সম্মান দেয়া হয় বিভিন্ন সেক্টরে সেই লক্ষ্যে আমরা দেশে কাজ করে যাচ্ছি। পরিশেষে প্রবাসীদের জন্য দোয়া চান তিনি। বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে সিলেটের বালাগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তাকুর রহমান মফুর।
 
রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম এর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, সেবু আক্তার মনি, পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, বিএনপি নেতা শেখ আলাউদ্দিন রিপন, আপ্তাব আলী প্রমুখ।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজী জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী শেখ জামাল আহমদ খলকু, এনামুল হক, নাজমুল ইসলাম, জেল সাবুল, ইমরানুর রহমান ইমরান, সাইফুল আহমদ শেফুল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন ইমন, অর্থ সম্পাদক শাহ এস এম হেলাল, সাংবাদিক জাগির হোসেন, হারুন মিয়া, কয়েছ মিয়া, সালমান মিয়া প্রমুখ।
 
উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকা বিতরন করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার