ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে লকডাউন সফল করতে কঠোর অবস্থানে প্রশাসন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৭:১৯

সারাদেশের ন্যায় ভোলার দৌলতখানে শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ আয়োজনে বিশেষ জনসচেতনতা মূলক মহড়ার আ্য়োজন করা হয়। উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় রয়েছে পুলিশের চেকপোস্ট। সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে লোকসমাগম স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। উপজেলার ব্যস্ততম বাংলাবাজারেও লোকসমাগম তেমন একটা চোখে পড়েনি।

এদিকে বিনা কারণে বাড়ির বাইরে বের হওয়া অনেককেই প্রশাসনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দেখা যায়। এ সময় পথে বের হওয়া মানুষজন মাস্ক না পরায় প্রশাসনের লোকজনকে তাদের  সর্তক করে দিতে দেখা গেছে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া রিকসা ও অটোরিকসার চলাচলও ছিল অন্যান্য দিনের চেয়ে কম। দু-একটি হোটেল-রেস্তোঁরা খোলা দেখা গেলেও মালিকদের দাবি,  তারা পার্সেল বিক্রি করছেন।

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন সফল করতে মানুষকে ঘরে থাকায় উদ্বুদ্ধ করতে মাঠে দায়িত্ব পালন করছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হন, সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক রয়েছেন তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। রেস্তোরাঁর ভেতরে খাবার পরিবেশন করা যাবে না। ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে বাইরে থেকেই সরবরাহ করা যাবে। নির্দেশনা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, জনসচেতনতা বৃদ্বির লক্ষ্যে সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ বিভিন্ন গ্রামে মহড়া পরিচালিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন- উপজেলা চেয়ারম্যান মো. মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কমিশনারবৃন্দ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান