গজারিয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠে নেমেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ভবেরচর বাজার ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ।
জানা যায়, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত মোট ৭ দিন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় গজারিয়া উপজেলায় কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বাইরে বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, কঠোর লকডাউন কার্যকর করতে গজারিয়া উপজেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। সকাল থেকে তারা মাঠে কাজ শুরু করেছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ মাঠে রয়েছে। কেউ যাতে প্রয়োজন ছাড়া বের হতে না পারে সে বিষয়ে কাজ করছি আমরা।
এদিকে উপজেলার বাউশিয়া, জামালদী, ভবেরচর, ভাটেরচর, গজারিয়া, হোসেন্দী, বালুয়াকান্দি, টেঙ্গারচর ও ইমামপুর এলাকা ঘুরে দেখা গেছে, মার্কেট, শপিংমল ও বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। এসব এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া কেউ তেমন একটা বাইরে আসছেন না। তবে যারা বাইরে আসছেন, তাদের পুলিশের জেরার মুখে পড়তে দেখা গেছে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied