ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরের ১১টি ইউপি নির্বাচন চার ধাপে সম্পন্ন

বিএনপি'র স্বতন্ত্র একমাত্র চেয়ারম্যান নির্বাচিত হলেন ফরিদ আলী


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ১:১৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নে চার ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে।রোববার (৩১ জুলাই) ভোটার তালিকা নিয়ে কিছু জটিলতা থাকায় স্থগিত হওয়া ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের সর্বশেষ ও চতুর্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. ফরিদ আলী ২০৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম বেনুকে পরাজিত করে জয়লাভ করেছেন। ফরিদ আলীই মধুপুরের ১১ টি ইউনিয়নের মধ্যে একমাত্র বিএনপি'র স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. ফরিদ আলী পেয়েছেন চার হাজার ৪১১ ভোট। অপরদিকে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মো.রেজাউল করিম বেনু পেয়েছেন চার হাজার ২০৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা মার্কায় মো. খোকন পেয়েছেন ২৯৫ ভোট।রিটার্নিং অফিসার ও ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, এই প্রথম মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরো জানান, ইউনিয়নে ১২ হাজার ২৪৩ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৯২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮টি ভোট বাতিল হয়েছে।

গত ১৫ জুন মধুপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহির (আনারস) ৯ হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোতালেব (নৌকা) পান ৪ হাজার ৭৩৮ ভোট।শোলাকুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইয়াকুব আলী (নৌকা) পান ৬ হাজার ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন (টেলিফোন) পেয়েছে ৩ হাজার ২৬ ভোট।

কুড়াগাছা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক সরকার (নৌকা) ৫ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম (আনারস) পেয়েছে ৩ হাজার ৪৭৯ ভোট।আউশনারা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা (নৌকা) ৪ হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছালাম (আনারস) পান ৪ হাজার ১৪ ভোট।বেরীবাইদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুলহাস উদ্দিন (নৌকা) ৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান (আনারস) পান ২ হাজার ১৫১ ভোট।

কুড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান (নৌকা) বেসরকারীভাবে নির্বাচিতএবং গত ১৪ জুলাই অরনখোলা ইউনিয়ন পরিষদের একক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৭ হাজার ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লস্কর আলী মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫৬৫ ভোট।গত ২৮ নভেম্বর-২০২১ইং ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক (নৌকা)। আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক (স্বতন্ত্র) ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু (নৌকা) নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি