সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উখিয়ার বনবিভাগ
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উখিয়ার বনবিভাগ। দৈনিক সকালের সময়, দৈনিক দৈনন্দিন ও কক্সবাজার জার্নালে এক যোগে প্রকাশিত হয় উখিয়ায় লুট হচ্ছে বনজসম্পদ কচ্ছপের ভুমিকায় বনবিভাগ। এই শিরোনামে নিউজটি প্রকাশ হওয়ার পর কক্সবাজার আদালতের নজরে পড়লে বনভূমি অবৈধ দখলদার, বালু ও পাহাড় খেকোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৫ এর বিচারক আসাদ উদ্দিন মো. আসিফ।

এর পর থেকে উখিয়া বনবিভাগ চালাচ্ছে ঝটিকা অভিযান। গেল ৩১ জুলাই উখিয়ার হরিণমারা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছেন উখিয়া বনবিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দৌছড়ী বিট কর্মকর্তা দুলাল ও স্থানীয় জিলেজারসহ বিকাল ৪ টার দিকে হরিণমারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা শেষে গনমাধ্যমকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বনবিভাগের একটি টিম হরিণমারা এলাকায় উপস্থিত হলে দেখা যায় অবৈধভাবে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতেছে। এমন সময় উপস্থিত বন টিম তাদের ধাওয়া করলে মেশিন ও যন্ত্রপাতি রেখে তারা পালিয়ে যায়। পরে ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এসবে জড়িত ছৈয়দ হোসাইন নামে এক জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ।

তিনি আরও জানান, অবৈধ দখলদারি,বালু ও পাহাড় খেকোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন উখিয়া বনবিভাগ। এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
Link Copied