সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে 'ম্যাটল্যাব ফর রিসার্চ' - শীর্ষক ফ্রি কোর্স
বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিগত দুই বছর ধরে নানা আঙ্গিকে অবদান রেখে যাচ্ছে "গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD)' প্লাটফর্ম। অলাভজনক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়নসহ সকল বিষয়ের ওপর গবেষণাধর্মী কর্মসম্পাদনে সহায়তা করে থাকে। গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয়গুলোকে সবার কাছে সহজ করে তোলার জন্য প্লাটফর্মটি ইতোমধ্যে বেশ কিছু ভিডিও সিরিজ ও কোর্সের আয়োজন করেছে। গবেষণা বিষয়ক এসব সিরিজগুলোর গ্রহণযোগ্যতা আকাশচুম্বী; যা শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন গবেষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে তারা দেশের উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা, অভিজ্ঞ গবেষক তৈরী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষায় অনুপ্রেরনামূলক ও তথ্যবহুল কন্টেন্ট তৈরী করছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনা করে প্লাটফর্মটির পক্ষ হতে 'MATLAB For Research' নামে নতুন একটি ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছে।
আগামী ২৬ আগস্ট পর্যন্ত এই কোর্সটিতে রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে (রেজিষ্ট্রেশন ফর্মঃ https://tinyurl.com/BRBD-
যেহেতু বর্তমান বিশ্ব ডাটা পরিসংখ্যানের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এবং ডাটা সম্পর্কিত যেকোনো কাজেই ম্যাটল্যাব ব্যবহার সম্ভব। তাই এটিকে একটি প্রয়োজনীয় দক্ষতা হিসেবে আমরা বিবেচনায় রাখতে পারি। যদি কেউ তার ক্যারিয়ারে গবেষণামূলক বা ডাটা বিশ্লেষণ সম্পর্কিত কাজ করার পরিকল্পনা করেন, তাহলে MATLAB শেখা তার জন্য খুব-ই উপযোগী হবে। MATLAB একটি উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সিগন্যাল/ইমেজ প্রসেসিং, কন্ট্রোল সিস্টেম, ওয়্যারলেস কমুনিকেশন, কম্পিউটেশনাল ফিন্যান্স, রোবোটিক্স, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ইত্যাদি সহ যেকোনো তথ্য উপাত্ত সিমুলেশন, বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন করা সম্ভব। একজন গবেষক হিসেবে MATLAB বিষয়ক জ্ঞান অর্জন করা বাঞ্ছনীয়। এ কোর্সটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা MATLAB এর প্রাথমিক মৌলিক ধারণা থেকে শুরু করে উন্নত পর্যায়ে প্রয়োগ করা সম্পর্কে জ্ঞান লাভ করবে।
উল্লেখ্য যে, উক্ত কোর্সের মেন্টর হিসেবে থাকবেন BRBD - এর স্বপ্নদ্রষ্টা, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) - এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাবির হোসাইন। ইন্সট্রাকটর হিসেবে থাকবেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্টিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক সালমান ফজলে রাব্বী এবং চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি -এর গবেষণা প্রভাষক মোঃ আদনান ফয়সাল ছিদ্দিকী। টিচিং এসিসট্যান্ট হিসেবে থাকবে চুয়েটের শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) - এর শিক্ষার্থী সুলতান মাহমুদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন। যারা সরাসরি কোর্সটি করতে পারবে না তাদের জন্য প্রতিটি ক্লাসের লেকচারসমূহ BRBD - এর ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লাস সংক্রান্ত সকল তথ্য জানা যাবে ‘গবেষক হতে চাই’ - এর ফেসবুক পেজ ও গ্রুপ থেকে। যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগ করতে পারেন তাদের ইমেইলে (beresearcherbd@gmail.com)।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়