ধামইরহাটে মিটিং বানচাল করতে বিএনপি অফিসে তালা, ভেঙ্গে মিটিং করলেন আহবায়ক কমিটি
নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপি কার্যালয়ে তালা দিয়েছে বিএনপির সাবেক এমপি সমর্থকরা। এই তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে নির্ধারিত মিটিং করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। একই দলের নেতৃবৃন্দের মধ্যে প্রায়শ এমন দ্বন্দ যখন চরমে-তখন এলাকাবাসীর মাঝেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, ১ আগস্ট বেলা ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে উপজেলা বিএনপির আহবায়ক ফেরদৌস খান দলীয় কার্যালয়ে একটি মিটিং আহবান করেন। নির্ধারিত মিটিংয়ে যোগদান করতে নেতৃবৃন্দ অফিসে আসলে অফিস তালাবদ্ধ দেখতে পান, এ সময় নেতৃবৃন্দ তালা ভেঙ্গে মিটিং করেন তারা। উপজেলা বিএনপির আহবায়ক ফেরদৌস খান, যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, মনোয়ার কায়সার বুলবুল, আখরাজুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মাহবুবার রহমান চৌধুরী, পৌর বিএনপির সাবেক সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আতিয়ার রহমান সহ আরও ১২ জন সদস্য মিটিংয়ে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেত্রী সেলিনা পারভীন ও যুবদল নেতা শাহান চৌধুরী অভিযোগ করেন ‘পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের নেতৃত্বে মিটিংয়ের পূর্বে মিটিং বানচাল করতে সাবেক এমপি সামসুজ্জোহা খানের নির্দেশে তারা অফিসে এই তালা লাগিয়ে দিয়েছে, যা সংগঠনের শিষ্টাচার বহির্ভূত, বিষয়টি আমরা উর্ধতন মহলে জানাবো।’ এ সময় নতুন তালা লাগিয়ে উপস্থিত নেতৃবৃন্দ অনেক তালার চাবি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন