খুশখুশে কাশি হলে যা করনীয়
প্রচণ্ড গরম, এতে অবস্থা নাজেহাল। গরমে ঘেমে এই সময় অনেকেরই ঠান্ডা লেগে যায়, হয় খুশখুশে কাশি এবং জ্বর। শুধু তাই নয় শুষ্ক আবহাওয়ায়, অ্যালার্জি, অ্যাজমা, এমনকি ধূমপানের ফলেও এ সমস্যা তৈরি হতে পারে। আসুন জেনে নেয়া যাক খুশখুশে কাশি প্রতিকারের জন্য কিছু ঘরোয়া পদ্ধতি-
১। যতটা সম্ভব কুসুম গরম পানি পান করুন। এসময় ঠান্ডা পানি একদমই খাওয়া যাবে না।
২। কিছুক্ষণ পর পর গ্রিন-টি পান করতে পারেন। এতে করে গলায় আরাম পাবেন।
৩। সাথে সবসময় কিছু লবঙ্গ রাখুন। গলা খুশখুশ করলে মুখে এক টুকরা লবঙ্গ রাখুন।
৪। আদার টুকরো করে কেটে লবণ দিয়ে খেতে পারেন। এটি বেশ কার্যকরী।
৫। ১ চামচ হলুদ-এর সঙ্গে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে চা বানিয়ে খেলে ভালো উপকার পাবেন।
৬। আদা চা ঠাণ্ডা কাশির জন্য বেশ কার্যকরী।
৭। দিনে তিন থেকে চারবার এক টেবিল চামচ মধু খান।
৮। আদা দিয়ে পানি ফুটিয়ে ছেকে নিন। এরপর এই পানির সাথে নুন মিশিয়ে গারগেল করুন। এতে করে খুশখুশ ভাব দূর হবে।
৯। খুশখুশে কাশি কমাতে তুলসী পাতার রসের সঙ্গে একটু আদার রস ও মধু মিশিয়ে নিন। এটি খেলে খুব উপকার পাবেন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন