ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা সিলেট মহাসড়কে শিক্ষার্থী আহতকে কেন্দ্র করে পুলিশবাহী গাড়ীতে আগুন


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ৪:৫৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা -সিলেট মহাসড়কে তিন স্কুল ছাত্র আহত হওয়াকে কেন্দ্র করে ইটাখোলা হাইওয়ে পুলিশের একটি টহল টিমকে বহনকারী একটি গাড়ীতে অগ্নী সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার ( ১ আগষ্ট)  সকাল ১১টার দিকে উপজেলার শিমুলতলি নামক স্থানে। এ সময় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। আহত স্কুল ছাত্রদেরকে সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ইটাখোলা হাইওয়ে পুলিশের একটি টহল টিম ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানার শিমুলতলি এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারী চালিত অটো রিকসা গুলোকে ধাওয়া দিলে একটি অটো রিকসা রাস্তায় উল্টে যায়। ফলে স্কুলে যাওয়ারত পুরিন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৩ ছাত্র অটো রিকসার চাপা পড়ে গুরুতর আহত হয়। তখন উত্তেজিত জনতা পুলিশ বাহী প্রাইভেট কার টি ভাংচুর করে এবং গাড়িটিতে অগ্নী সংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং ঘটনাস্থলের দু দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সংবাদ পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনা স্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করে সড়ক যানজট মুক্ত করি। 
 
এ ব্যাপারে ইটাখোলা হইওয়ে পুলিশের ওসি মোঃ নুর জানান, পুলিশের গাড়ীটি ভাংচুর করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। কিন্তু গাড়ীতে অগ্নীসংযোগের বিষয়টি আমার জানা নাই। তিনি আর ও জানান, ওই সময় ইটাখোলা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিবাসের নেতৃত্বে একটি টহল টিম হাইওয়ের ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তাদের সঙ্গে অটো চালকদের তর্কবিতর্ককে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের