তাহিরপুরে নিখোঁজ দুই ভাইয়ের লাশ উদ্ধার
টানা বৃষ্টিপাতে উজানের পাহাড়ি ঢলের পানি দেখতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর এলাকার জাদুকাটা নদী থেকে নিখোঁজ একই পরিবারের মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭) নামে দুই ভাইয়ের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরের দিকে স্থানীয় লোকজন তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের সামনে দিয়ে বয়ে চলা জাদুকাটা নদী থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করেন। নিহত দুই ভাই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মস্তু মিয়ার সন্তান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে খরস্রোতা সীমান্ত নদী জাদুকাটায় ধেয়ে আসা উজানের পাহাড়ি ঢলের পানি দেখতে গিয়ে উপজেলার মিয়ারচর বাজার সংলগ্ন নদী তীরে রাখা বলগেট (ইঞ্জিন চালিত) নৌকায় উঠে শিশু খাইরুল ইসলাম। তার সহোদর মেরাজুল বিষয়টি দেখে ছোট ভাইকে বাড়ি ফিরিয়ে আনতে নদীর তীরে গেলে আর ফিরে আসেনি। ঢলের পানিতে পড়ে দুই সহোদর নিখোঁজ হয়েছেন এমন ধারণা থেকে পরদিন বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়ে ব্যর্থ হন।
বৃৃহস্পতিবার বিশ্বম্ভরপুর থানা পুলিশের ওসি মো. ইকবাল হোসেন জানান, সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দুই সহোদরের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Link Copied