ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আলকরা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১:৪৭

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত ও সাধারণ সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দীন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, মহান আল্লাহ্ তা’য়ালার অশেষ মেহেরবানীতে ও আলকরাবাসীর ভালোবাসা এবং সার্বিক সহযোগিতায় আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চৌদ্দগ্রামের গণমানুষের শেষ ঠিকানা, আপামর জনতার হৃদয়ের স্পন্দন ও সাবেক সফল রেলপথমন্ত্রী, প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপির দিকনির্দেশনায় ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আলকরাবাসীকে সাথে নিয়ে ইউনিয়নকে সন্ত্রাস-মাদকমুক্ত একটি মডেল ইউনিয়নে রূপান্তরে কাজ করে যাব। এছাড়া ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে প্রশাসনকে সাথে নিয়ে তা নির্মূলে সময়োপযোগী প্রদক্ষেপ গ্রহণ করব ইনশা আল্লাহ্। নির্বাচনের পূর্বে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে বিজয়ী করেছেন, সেভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবেন বলেই আমার বিশ্বাস। যে কোনো ন্যায্য প্রয়োজনে আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘণ্টা খোলা। আপনারা কোনো মাধ্যম ছাড়াই আমার সাথে আপনাদের সমস্যা নিয়ে সরাসরি কথা বলবেন।

সবশেষে তিনি আলকরাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সাংসদ মুজিবুল হক মুজিব এমপি ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান। ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আলকরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন আলম, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান শামীম তৈমুর মাইকেল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আকবর হোসেন নয়ন বাঙ্গালী, সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন বাহাদুর, ইউপি সদস্য রাবেয়া বেগম, আব্দুল আউয়াল সোহেল, জিয়া উদ্দীন, মীর্জা আলী হোসেন, সায়েমুল ইসলাম চৌধুরী সাকিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব শাহেদ প্রমুখ।

এ সময় আলকরা ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রেলের আরএনবিতে বদলী বাণিজ্য, এক স্টেশনে ২৬ বছর!

আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত

শ্যামনগরে মৎস্য ঘের দখল পেতে কৃষকদল-যুবদল নেতার সংবাদ সম্মেলন

১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শ্যামনগর বুড়িগোলিনীতে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্বাধীনতার ৫৫টি বছর অতিবাহিত হবার পরের ঘিওরে তিনটি ইউপির নিজস্ব ভবন নেই

ফুলবিজু’র দিয়ে চাকমা সম্প্রদায়ের প্রাণে উৎসব শুরু

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে সুইপ স্মার্টের মতবিনিময়

হিলির মেহের আলীকে উদ্ধারপূর্বক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ