ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কৃষি বিষয়ক পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মধুপুরের কৃতী সন্তান কৃষিবিদ ড. রঞ্জু


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১:৪৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্ব বিভাগে কৃতিত্বের সাথে কৃষি বিষয়ক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের কৃতি সন্তান কৃষিবিদ মুহাম্মদ রেজাউল মনির রঞ্জু। তার পিএইচডি বিষয়বস্তু ছিল Integrated Nitrogen Management for Enhancing the Yield and Quality of Aromatic rice.
 
ড. রঞ্জু টাঙ্গাইলের মধুপুর উপজেলা পৌর শহরের সরকার বাড়ীর কৃতি সন্তান। তিনি ১৯৭৯ সালের ১ ডিসেম্বর রোজ শনিবার কাইতকাই গ্রামে জন্ম গ্রহন করেন। তান পিতার মধুপুর কলেজের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা (অবঃ) মুহাম্মাদ শাহজাহান মিয়া ও মাতা মোছা. রেজিয়া বেগম তিনি একজন গৃহিণী। 
 
রেজাউল মনির রঞ্জু বিবাহিত জীবনে দুই পুত্রসন্তানের জনক। বড় ছেলে তাওহীদ মনির সৌম তৃতীয় শ্রেণির ছাত্র আর ছোট ছেলের তাহিয়ান মনির সাহান বয়স ২৬ মাস। তার সহধর্মিণী কৃষিবিদ তানজিয়া আকতার পলি। তিনি বর্তমানে জনতা ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। 
 
ড. রঞ্জু টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৪ সালে এসএসসি ও মধুপুর কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৬ সালে এইচএসসি কৃতিত্বের সহিত সকল বিভাগে প্রথম স্থানে উত্তীর্ন হয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি এজি (অনার্স)- ২০০১ সালে এবং এমএস ইন ক্রপবোটানী (মাস্টার্স)- ২০০৫ সালে। 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন এর তত্বাবধানে কৃতিত্বের সাথে কৃষি বিষয়ক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের জুন মাসে পিএইচডিতে ভর্তি হয়ে গবেষণা শেষ করে ২০২২ সনের ফেব্রুয়ারিতে পিএইচডি থিসিস জমা দেন এবং ২৩ জুলাই ২০২২ইং এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পিএইচডি অনুমোদন দেয়া হয়। এতে ড. রঞ্জু পিএইচডি সংশ্লিষ্ট সুপারভাইজার কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
ড. রঞ্জু বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার পদে কর্মরত আছেন। 
দেশে-বিদেশে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধ সংখ্যা ২২টির মতো। 
 
পিএইচডি করা ড. রঞ্জু সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ধান বিজ্ঞান তিনি নতুন নতুন ধানের  জাত আবিস্কারের মাধ্যমে মধুপুর তথা সারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
 
ড. রঞ্জু উত্তর টাঙ্গাইলের সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান রূপালী গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত সালাম সরকার (সালাম সেড) এর ভাতিজা ও রূপালী গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সালাউদ্দিন আহমেদ সেলিম এর চাচাতো ভাই, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশিদ খান চুন্নুর এর মামাতো ভাই। পিএইচডি ডিগ্রি অর্জন করায় মহান আল্লাহর কাছে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন।
 
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এ মধুপুরবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হারুন রশীদ তার ব্যক্তিগত আইডি, থেকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন, ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে মুহাম্মদ রেজাউল মনির রঞ্জুকে পিএইচডি ডিগ্রি লাভ করায় অভিনন্দন জানাই। এই ধান বিজ্ঞানীর জন্য দোয়া করবেন তিনি যেন নতুন নতুন ধানের জাত আবিস্কারের মাধ্যমে মধুপুর তথা সারা বাংলাদেশের খাদ্যে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি