ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা উপকরণ প্রদান
ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে করোনার চতুর্থ ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক সেট, মাস্ক ও সাবান প্রদান করা হয়।মঙ্গলবার জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন, হিসাব রক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ইউথ ফ্লো মিটার, অক্সিজেন মাস্ক সেট সদর উপজেলায় ব্যবহারের জন্য ৬ সেট, প্রতিটি উপজেলায় ২ সেট করে মোট ৮সেট, মাস্ক ২শ টি করে ৫টি হাসপাতালে ১ হাজার টি এবং ৫টি হাসপাতালে ৫টি করে মোট ৫০ টি সাবান প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার নাঈম মো: মিনহাজ কৌশিক ও স্টোর কিপার মাহাবুব হোসেন করোনা উপকরণগুলি গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
Link Copied