আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ বিচূর্ণ হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক জয় হোসেন (২৫) লাফ দিয়ে রক্ষা পেয়েছেন। দূর্ঘটনাটি পৌর সদরের হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিংয়ে ঘটেছে। তিনি হাস্তাবসন্তপুর গ্রামের মো. ডবলো হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১ টা ১৪ মিনিটে আক্কেলপুর রেল স্টেশনের অদুরে দক্ষিণ দিকে ২ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রবেশের সময় হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে কিছু দুর নিয়ে যায়। এসময় তাৎক্ষনিক চালক জয় হোসেন লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বেঁচে যাওয়া জয় হোসেন বলেন, ‘আমি রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে আমাকে ধাক্কা দেয়। ট্রেন আসার বিষয়টি আমি লক্ষ্য করিনি। লাফ দিলে মহান আল্লাহ আমাকে রক্ষা করেছেন’।
প্রত্যক্ষদর্শী আবিদুর রহমান বলেন, ‘আমি স্টেনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে দূর্ঘটনাটি ঘটে’।
আক্কেলপুর রেল স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ১৩ টা ১৪ মিনিটে ২ নম্বর লাইনে প্রবেশের সময় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। অসাবধানতা ভাবে পারাপারের কারনে ঘটনাটি ঘটেছে। এতে ট্রেনের কোন ক্ষয়ক্ষতি হয়নি’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়