আদিবাসী জনগোষ্ঠীর ভাগ্যোউন্নয়ন’ এমপি শিবলী সাদিক ছাড়া কেউ এগিয়ে আসেনি : সাংবাদিক নেতৃবৃন্দ
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সর্বসম্মতিক্রমে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব আয়োজিত সমাবেশে নিন্দা জ্ঞাপন করে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সহ-সভাপতি ডা. নুরুল হক, জালাল উদ্দিন রুমী, ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম-সাধারণসম্পাদক মাহবুর রহমান, সাবেক সভাপতি মোবারক আলী, কার্যনির্বাহী সদস্য আবু তাহের, মাহামুদুল হক মানিক, এএসএম আলমগীর, জাহিনুর ইসলাম প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এমপি শিবলী সাদিকের পরিবার সম্প্রতি প্রায় ৫০ কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করছেন, নিজস্ব জায়গায় একক প্রচেষ্টায় আফতাবগঞ্জ হাট, দুটি কলেজ, হাইস্কুল, গালর্সস্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ ভবন ও ফরেস্ট অফিস স্থাপন করেছেন। আজ তাদেরকেই প্রশ্নবিদ্ধ করে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার নীল নকশায় মেতে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গনের একটি অংশ।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, দিনাজপুর-৬ আসনে আদিবাসী জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান এবং তাঁর ছেলে বর্তমান এমপি শিবলী সাদিক ছাড়া কেউ এগিয়ে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় এ আসনের আদিবাসী জনগোষ্ঠি অধ্যুসিত এলাকায় রাস্তাঘাট বিদ্যুত, স্যানিটেশন ব্যবস্থাসহ জীবনমান উন্নয়নে এমপি শিবলী সাদিক নিরলস কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতায় নৌকা প্রতিকে আদিবাসী জনগোষ্ঠির প্রতিনিধি চিত্তরঞ্জন পাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা এ অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠির মধ্যে প্রথম।
সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গত শনিবার ছয়জন আদিবাসী তাদের জমি দখলের অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে জমির দাগ, খতিয়ান, মৌজা কিছুই উল্লেখ নেই। কারো জমি নিজ দখলে থাকলে তার কাছে সেই জমির দলিল, পর্চা, খাজনা খারিজ থাকবে। কিন্তু সংবাদ সম্মেলনে কোন দালিলিক তথ্য উপস্থাপন করা হয়নি। সংবাদ সম্মেলনে স্বপ্নপুরীর নামে ৭৭ দশমিক ৬১ একর জমি জবর দখলের অভিযোগ করা হয়েছে। প্রকৃত পক্ষে এখন পর্যন্ত স্বপ্নপুরীর মোট জমির পরিমান ৫৬ একর।
সংবাদ সম্মেলনে স্বপ্নপুরীর সত্ত্বাধিকারি দেলোয়ার হোসেনকে একজন কূখ্যাত ভূমি দস্যু, মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃতপক্ষে দেলোয়ার হোসেন নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদের ৩৪ বছরের একাধারে চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। অত্র জেলায় দেলোয়ার হোসেন একজন সমাজসেবক, পরোপকারি ব্যক্তি হিসেবে পরিচিত ওই মিথ্যা সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেনের অধিনস্ত গুন্ডাবাহিনী যাদের আখ্যায়িত করা হয়েছে তারা সকলেই সমাজের প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তি। এছাড়াও সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেনের অত্যাচারে শত শত অদিবাসী জনগোষ্ঠি এলাকাছাড়া ও ভারতে চলে যাওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আদৌ আফতাবগঞ্জ এলাকা থেকে একজন আদিবাসী এলাকাছাড়া বা ভারতে যায়নি।
সাংবাদিকবন্ধব এমপি শিবলী সাদিককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষরা গত শনিবার কয়েকজন আদিবাসীদের দিয়ে এমপি শিবলী সাদিকের চাচার বিরুদ্ধে জমি দখলের মিথ্যা সাংবাদ সম্মেলন করায়। সংবাদ সম্মেলনে এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও কিছু গণমাধ্যমে এমপি শিবলী সাদিককে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যা পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র। এহেন ঘটনায় বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সর্বস্মতিক্রমে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied