রূপগঞ্জে মহাসড়কে দীর্ঘ ৮ কিমি যানজট, ভোগান্তি চরমে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। মহাসড়কের যানজটের কারণে শাখা ছোট সড়ক গুলোতেও যানজটের প্রভাব পড়েছে। স্কুল-কলেজ পড়ুয়াসহ চাকরিজীবীরা সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ঘণ্টার পর ঘণ্টা আটকা ছিল যাত্রীবাহী গাড়ির পাশাপাশি মালবাহী গাড়িও। রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত এ যানজট লেগে থাকে।
পথচারী, যাত্রীসাধারন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপগঞ্জ উপজেলাটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় দুই হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এখানে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবস্থিত। দুটি মহাসড়কযোগে যাত্রীসাধারণের পাশাপাশি হাজার হাজার শ্রমিক চলাচল করে থাকেন।
ভুলতা-গোলাকান্দাইল এলাকায় ফ্লাইওভার হওয়ায় সেখানে এখন আর যানজট সৃষ্টি হচ্ছে না। তবে যাত্রামুড়া, বিশ্বরোড, বরাব, বরপা, রুপসী এলাকায় মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ বেবি, অটো ও লেগুনা স্টেশন, অবৈধভাবে গড়ে ওঠায় ফুটপাট ও স্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়া, নিয়ন ভঙ্গ করে গাড়ি চালানো, সড়ক প্রশস্ত কম, ট্রাফিক আইন না মানা, নিয়ম ভঙ্গ করে ওভারটেকিং, স্টেশনগুলোতে গাড়ি থামিয়ে চাঁদাবাজিসহ আরো নানা কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। অল্পসংখ্যক হাইওয়ে পুলিশ সদস্য যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মঙ্গলবার সকাল ৭টা থেকে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে দুপুর ১টা পর্যন্ত স্থায়িত্ব থাকে। পরে পুলিশের তৎপরতায় ধীরে ধীরে যানজট নিয়ন্ত্রণে আসে।
যাত্রামুড়া এলাকায় অবস্থিত এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সোয়াদা ইসলাম বলেন, সকাল ৮টায় তারা বাসে করে স্কুলে পৌছায় ৯টার মধ্যে। যানজটের কারণে সাড়ে ৯টায় বাসে উঠেন এবং স্কুলে পৌছায় গিয়ে ১২ টার দিকে।
আবুল হাশেম নামে এক বাস যাত্রী বলেন, সকালে ৮টার দিকে চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি। কাঁচপুরে এসে যানজটের কবলে পড়েছি। যেখানে কাঁচপুর থেকে বরপা যেতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট লাগে। কিন্তু ১ ঘণ্টা পর এখনও বরাব বসে আছি।
আসাদুর রহমান আসাদ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি জানান, কাঁচপুর থেকে বরপা আসতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন বলেন, দুই মহাসড়কেই যানজট নিরসনে আমাদের পুলিশ অক্লান্ত পরিশ্রম করে থাকেন। সকাল থেকে সৃষ্টি হওয়া তীব্র যানজট নিরসন করতেও কাজ করেছেন। ফলে দুপুরের পর একেবারেই যানজটমুক্ত হয়েছে।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের