আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের আগে নতুন রূপে মেসি
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হয়নি এখনো। লিওনেল মেসি তাই এখন বিশ্বের সবচেয়ে দামি ‘ফ্রি এজেন্ট’। তবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি না হলেও ‘নতুন’ কিছুতে অনীহা নেই আর্জেন্টাইন অধিনায়কের। দলের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে মেসি নতুন রূপে সাজিয়েছেন নিজেকে। অনুশীলন তো আছেই, চুল-দাড়ি কেটে যেন নিজেকে প্রস্তুত করলেন ইকুয়েডর ম্যাচের জন্য।
ক্লাবের সঙ্গে এখনো নতুন চুক্তিতে না পৌঁছালেও মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে বেশ ভালো একটা সময়ই কাটাচ্ছেন। জন্মদিনে সতীর্থদের কাছ থেকে পেয়েছিলেন চমক, এরপর নিজ হাতে মাংস বারবিকিউ করে খাইয়েছেন দলের সবাইকে। বুঝাই যাচ্ছে, তিনি আছেন বেশ ফুরফুরে মেজাজেই।
বৃহস্পতিবার আর্জেন্টিনার অনুশীলনের পর দলের পক্ষ থেকেই আনা হয়েছিল এক নরসুন্দরকে। সেই নাপিতের কাছেই তিনি গেলেন সতীর্থ আলেহান্দ্রো পাপু গোমেজকে সঙ্গে নিয়ে। চুল-দাড়ি যেন একটু বড়ই হয়ে গিয়েছিল, তা কাটিয়ে নিলেন মেসি।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তাই মেসিকে দেখা যাবে এ নতুন চেহারাতেই। আগামী রোববার সকাল সাতটায় ব্রাজিলের গোয়ানিয়ার এস্তাদিও অলিম্পিকো লুদোভিকোয় অনুষ্ঠিত হবে খেলাটি।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ