ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে সারের বাড়তি দামে হতাশ কৃষক


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২২ বিকাল ৭:৮

ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ টাকা হতে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি। এখানকার অধিকাংশ মানুষই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথেই জড়িত। ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান রাসায়নিক সার। কৃষকদের একদিকে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, তেমনি ফসলের অতিরিক্ত দামে প্রভাব পড়ছে নিম্ন-আয়ের মানুষের ওপর। সরকারি নতুন মূল্য তালিকায় কৃষক পর্যায়ে যেখানে প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ১ হাজার ১ শত টাকা বিক্রির কথা থাকলেও নানান তাল বাহানায় খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত দরে বিক্রি করছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষক ইমরান মিয়ার সাথে এই প্রতিবেদককে কথা হলে। তিনি বলনে, সকালে সারের দোকানে সার কিনতে গিয়ে শুনতে পায়। ইউরিয়া সারের দাম প্রতি বস্তায় ৩ শত টাকা বাড়িয়ে দিয়েছে সরকার। অন্যদিকে এমওপি সার প্রতি বস্তায় দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এভাবে সব জিনিসের দাম বাড়লে কৃষকদের চাষবাদ ছেড়ে দিতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সার তেল বিষ সব জিনিসের দাম বেশি, আর ধানের দাম কম। এবার বর্ষায় বৃষ্টি নেই, সেচ পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করেছি। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় হাল চাষাবাদে খরচ বেড়েছে।  চারা রোপনে খরচ বেড়েছে। এভাবে সব জিনিসের দাম বাড়লে ধান উৎপাদনের খরচ জোটানো সম্ভব না।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান