পেন্সিলের দাম বাড়ার কারণ জানতে চেয়ে মোদিকে খোলা চিঠি
ভারতে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির সাধারণ মানুষদের। দাম বাড়ার প্রভাব শুধু যে বড়দের ওপর পড়েছে তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও। বাজারে পণ্যের দামবৃদ্ধি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখেছে ক্লাস ওয়ানে পড়ুয়া এক ছাত্রী। আর ওই চিঠি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
কৃতি দুবে নামে ওই শিক্ষার্থী তার চিঠিতে লিখেছে- ‘আমার নাম কৃতি দুবে। আমি ক্লাস ওয়ানে পড়ি। মোদিজি আপনি এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমার পেন্সিল এবং রাবারের (ইরেজার) দাম বেড়েছে। ম্যাগির দামও বাড়ানো হয়েছে। আমার মা এখন বাড়তি পেন্সিল চাইলে আমাকে মারধর করে। আমি এখন কী করব? আমার সহপাঠীরা আমার পেন্সিল চুরি করে নেয়।’
মেয়েটির বাবা বিশাল দুবে পেশায় একজন আইনজীবী। তিনি জানান, সে তার নিজের মনের কথা দিয়ে একটি চিঠি লিখেছে। সম্প্রতি স্কুলে একটি পেন্সিল হারিয়ে ফেলে কৃতি। যার কারণে তার মা তাকে বকাঝকা করে। এরপরই সে মোদিজিকে চিঠিটি লেখে।
এদিকে উত্তরপ্রদেশের কনৌজের ক্লাস ওয়ানের ছাত্রীর চিঠিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
চিঠিটি ভাইরাল হতেই সেটি পৌঁছেছে এসডিএম অশোক কুমারের হাতে। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি শিশুটিকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করব।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির