ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হোমনায় দৃষ্টিনন্দন জামে মসজিদের ছাদ ঢালাইকাজের উদ্বোধন


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:২১
কুমিল্লার হোমনায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের উপস্থিতিতে দুই তলাবিশিষ্ট নতুন দৃষ্টিনন্দন জামে মসজিদের ছাদ ঢালাইকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি দক্ষিণপাড়ার সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আকবর হোসেন সরকার, আসাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আরাফাত হোসেন সরকার, নিটল টাটা গ্রুপের ইঞ্জিনিয়ার আবুল আসাদ, বাংলা একাডেমির কর্মকর্তা মো. ইরাদুল সরকার, ইউপি সদস্য জাকির হোসেন, আমেরিকা প্রবাসী মো. রাসেল সরকার, মো. সালাউদ্দিন সরকার, হোমনা প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক মো. তপন মিয়া সরকার প্রমুখ।
 
জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দে ৩৩ লাখ টাকা ব্যয়ে আকর্ষণীয় মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। পরে বাকি অংশ স্থানীয় ও সংসদ সদস্যের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে।
 
পরে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অত্র মসজিদের উন্নয়নসহ দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ