ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটের পেরিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:৪৯
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২নং পেরিয়া ইউনিয়নের চেয়ারম্যান  মো. হামিদের ওপর শারীরিক সম্পর্কের চেষ্টার অভিযোগ উঠেছে।
 
পেরিয়া ইউপির আব্দুর রহিমের মেয়ে আয়েশা (২৫) অভিযোগ করে বলেন, আমি হতদরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা বাকপ্রতিবন্ধী। গত ৭ বছর পূর্বে মিজান হোসেনের সাথে আমার পারিবারিকভাবে আমার বিবাহ হয়। আমার স্বামীর পরিবারও অসচ্ছল অবস্থা। আমার ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। আমরা গরিব হওয়ায় বসবাসের তেমন ভালো ব্যবস্থা না থাকায় আমি ২নং পেরিয়া ইউনিয়নের হামিদ চেয়ারম্যানের কাছে একটি থাকার ঘরের সাহায্য চেয়ে গত রমজান মাসের প্রথম সাপ্তাহে একটি লিখিত দরখাস্ত নিয়ে যাই। পরবর্তীতে তিনি আমাকে ঘর দেয়ার কথা বলে আমাকে তার ব্যক্তিগত রুমে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। আমি কোনোমতে তার হাত থেকে রক্ষা পেয়ে বাড়ি চলে আসি। ঘটনাটি আমার স্বামীকে জানালে তখন আমার স্বামী উল্টো ভূল বুঝে আমাকে ছেড়ে দেয়ায় কথা প্রকাশ করে। তাই আমি ৩১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করি।
 
এ বিষয়ে হামিদ চেয়ারম্যান (৭৪) বলেন, রমজান মাসে আমি আর আমার সহধর্মিণী বসে কোরান তেলওয়াত করছিলাম। সে সময় সে ও তার মা ২ জন আমার কাছে আসে এবং আমার সহধর্মিণীসহ বসে কথা বলি এবং তাদের দরখাস্ত রাখি, পরে তারা চলে যায়। আর এখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যা তারা অভিযোগ করতে পারে। যেখানে আমার সহধর্মিণী ছিল বাসায়, সেখানে কী ঘটতে পারে? এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিবৃতিহীন অভিযোগ। রমজানের প্রায় ৪ মাস পর এমন অভিযোগ কেন? এটা আমার প্রতিপক্ষের সাজানো নাটক।
 
স্থানীয় এলাকাবাসী বলেন, বর্তমানে হামিদ চেয়ারম্যানের বয়স (৭৪-৭৫) বছর। সে এই বয়সে এমন ঘটনা করবে এটা আমরা তো দূরের কথা, পাগলেও বিশ্বাস করবে না। সে এ-ই নিয়ে দুবারের চেয়ারম্যান। সে আগে পরে এমন ঘটনা করলে কেউ ভোট দিয়ে জয়যুক্ত করত না। সে নিঃসন্দেহে প্রশংসনীয় ভালো মানুষ। এটা একটি কুচক্রী মহলের কাজ, যা তাদের দিয়ে করিয়েছে যাতে একজন সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত