আক্কেলপুরে বেশি দামে সার বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীর জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধ মজুদ করার দায়ে ৫ সার ব্যবসায়ীর কাছ থেকে পৃথকভাবে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চন্দনদীঘি, মোহনপুর এবং তিলকপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে খুচরা এবং পাইকারি সার ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধভাবে মজুদ করছেন- এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার চন্দনদীঘি, মোহনপুর এবং তিলকপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পৃথকভাবে ৫ সার ব্যবাসায়ীকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে উপজেলার সকল বিসিআইসি, বিএডিসি, খুচরা ও পাইকারি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন। ওই সভায় সরকারের সার নিয়ে পরিকল্পনা ও নিদের্শনা প্রদান করা হয়। কিন্তু ওই নিদের্শনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ৫ সার ব্যবাসায়ীকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান।
অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, সরকারি নিদের্শ অমান্য করে সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টায় অবৈধ মজুদ করে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং অভিযান অব্যহত থাকবে’।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়