ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

এএসপির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৩২

মানিকগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল হকের বিরুদ্ধে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ সময় পুলিশ সুপার তাকে লিখিত অভিযোগ দিতে বলেন।

পুলিশ সুপারের কার্যালয় থেকে ফিরে সিংগাইর থানা চত্বরে অভিযোগকারী নারী সাংবাদিকদের বলেন, গত বছরের নভেম্বর মাসে আমার ছোট ভাই নিখোঁজ হওয়ায় সিংগাইর থানায় একটি মিসিং ডায়েরি করতে যাই। পরে সেখানে ওসির কক্ষে এএসপি রেজাউলের সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক আরেকটু গভীর হলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। কখনও ঢাকায়, কখনও তার কার্যালয়ের উপরের তলার বাসায় আমরা মিলিত হই।

তিনি বলেন, গত রোববার রাতে রেজাউল হক ফোন করেন। তখন অপর প্রান্ত থেকে তার স্ত্রী কথা বলা শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি সোমবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তার বাসায় যাই। তখন তার স্ত্রী ও কয়েকজন পুলিশ সদস্য মারধর করেন।

তিনি আরো বলেন, ওর বউ-বাচ্চা থাকা সত্ত্বেও আমার সঙ্গে কেন শারীরিক সম্পর্কে জড়িয়েছে। কেন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, বিয়ে না করলে আমি ওর বিরুদ্ধে মামলা করব।
এ বিষয়ে জানতে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপারের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লাহ বলেন, আমাদের সহকারী সার্কেল স্যারের বাসায় এক নারী গিয়ে ঝামেলা করছে শুনে আমরা সেখান থেকে ওই নারীকে এনে থানায় রেখেছিলাম। পরে তার পরিবারের সদস্যরা থানায় এসে তাকে নিয়ে যান। এর বাইরে আমি কিছুই জানি না। কারণ, এটি তাদের ব্যক্তিগত বিষয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, মেয়েটি মঙ্গলবার সকালে আমার কার্যালয়ে এসেছিল। কিন্তু আমি একটি মিটিংয়ে থাকায় আমার সঙ্গে তার দেখা বা কথা হয়নি। তবে তিনি যদি অভিযোগ করেন, তাহলে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি